ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ভয়ঙ্কর হয়ে ওঠা এলগারকে ফেরালেন তাইজুল

admin | আপডেট: ০৮ এপ্রিল ২০২২ - ০৬:০২:০৭ পিএম

স্পোর্টস ডেস্ক : চলতি সিরিজে ইতোমধ্যেই টানা তিন ইনিংসে তুলে নিয়েছেন তিন ফিফটি। ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ডিন এলগার। আগের দুই ইনিংসে ৬৪ ও ৬৭ করার পর এবার ৭০ রান নিয়ে ছুটছিলেন শতকের লক্ষ্যেই। তবে বাঁহাতি এই ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ। তার আগে হওয়া ৩৯ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ১৫৬ রান। ফিফটি পাওয়া কিগান পিটারসেন অপরাজিত আছেন ৫২ রানে। সঙ্গে যোগ দেয়া টেম্বা বাভুমা আছেন ৯ রানে।

বাংলাদেশের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে দারুণ ফর্মে আছেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। এখন পর্যন্ত সিরিজে খেলা তিন ইনিংসেই তুলে নিয়েছিলেন ফিফটি। ডারবান টেস্টের দুই ইনিংসে ৬৪ ও ৬৭ রান করার পর এদিন ছাড়িয়ে ছুঁয়ে ফেলেন সত্তরের ঘরও। তবে ৭০ রান করেই তাইজুলের বলে লিটনের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। যার ফলে ১৩৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে স্বাগতিকদের।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনার সারেল এরউয়িকে নিয়ে পঞ্চাশোর্ধ রানের ওপেনিং জুটি গড়েন এলগার। ২৪ রান করা এরউয়িকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন খালেদ আহমেদ। পরবর্তীতে পিটারসেনকে নিয়ে আরও একটি পঞ্চাশোর্ধ রানের জুটি গড়েন প্রোটিয়া অধিনায়ক। ৮১ রানের সেই জুটি ভাঙে এলগারের বিদায়ে। ফেরার আগে ৮৯ বলে ১০টি চারের মারে অনেকেটা ওয়ানডে মেজাজে ৭০ রান করে ফেলেন এলগার।

কিউটিভি/অনিমা/৮ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০১

▎সর্বশেষ

ad