ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মুস্তাফিজদের অধিনায়ক ঋষভ পন্তকে ১২ লাখ রুপি জরিমানা

admin | আপডেট: ০৮ এপ্রিল ২০২২ - ০২:১৩:৫৩ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নিলামে দুই কোটি রুপি ভিত্তিমূল্যেই তাকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে এবারের আইপিএল শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। তবে এরপর টানা দুই ম্যাচে পরাজিত হল নবাগত গুজরাট লায়ন্স ও লখনউ সুপার জায়ান্টসের কাছে। 

বৃহস্পতিবার রাতে এই হারের পর মড়ার উপর খাড়ার ঘা হয়ে এল স্লো ওভার রেটিংয়ের শাস্তি। মুস্তাফিজুর রহমানের অধিনায়ক ঋষভ পন্তকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। ২ বল হাতে রেখে ৬ উইকেটে ম্যাচটি জিতে যায় লখনউ। এই ম্যাচে ১৫০ রানের টার্গেট দেওয়ার পর দিল্লির বোলাররা নির্ধারিত সময়ে সবগুলো ওভার শেষ করতে পারেনি। মুস্তাফিজ ৪ ওভারে ২৬ রান দিয়ে পাননি কোনও উইকেট।

আইপিএলের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, “৭ এপ্রিল মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে আইপিএলের ম্যাচে স্লো ওভার রেটের কারণে দিল্লি ক্যাপিটালসকে জরিমানা করা হয়েছে।”এই মৌসুমে প্রথমবার স্লো ওভার রেটের কারণে ন্যূনতম শাস্তি হিসেবে পন্তকে ১২ লাখ রুপি জরিমানা করার কথা বলা হয়েছে ওই বিবৃতিতে। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা ও সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনকে একই কারণে অর্থদণ্ড দেওয়া হয়েছিল।

 

 

কিউটিভি/আয়শা/৮ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৫

▎সর্বশেষ

ad