ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পোর্ট এলিজাবেথ টেস্ট: বাংলাদেশের সম্ভাব্য একাদশ

admin | আপডেট: ০৮ এপ্রিল ২০২২ - ১২:১৯:৫০ পিএম

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ইতিহাসের সবচেয়ে পুরনো টেস্ট ভেন্যুগুলোর একটি পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্ক। এই ভেন্যুতেই দক্ষিণ আফ্রিকার অভিষেক হয় ১৮৮৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে। সেই শুরু। ২০২০ সাল পর্যন্ত সর্বশেষ ১৩৩ বছরে এখানে টেস্ট হয়েছে ৩১টি। ডিন এলগারের সঙ্গে মুমিনুল হক আজ টস করতে নামলেই ইতিহাসের সোনালি পাতায় ব্রাকেটবন্দি হবে। পোর্ট এলিজাবেথে টেস্ট অভিষেক হবে বাংলাদেশের।

ডারবানেও প্রথমবারের মতো টেস্ট খেলে টাইগাররা। চতুর্থ দিনের শেষ সেসনের শেষ ঘণ্টা ছাড়া বাকি সময় সমানে সমান লড়াই করেছে মুমিুনল বাহিনী। শেষ ঘণ্টা ও পঞ্চম দিনের প্রথম ঘণ্টায় কেশব মহারাজ ও সাইমন হার্মারের ঘূর্ণিতে মাত্র ১৯ ওভারে ৫৩ রানে অলআউট হয়ে যায়। যা নিজেদের ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর টেস্ট একাদশে ফিরছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। তবে চোটের কারণে দেশে ফিরে আসায় থাকছেন না দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। পারিবারিক কারণে আগে থেকেই নেই সাকিব আল হাসান। সবমিলিয়ে এই টেস্টে বাংলাদেশের একাদশ কেমন হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, এবাদত হোসেন ও আবু জাহেদ রাহি।

 

 

কিউটিভি/আয়শা/৮ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৮

▎সর্বশেষ

ad