ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পিছিয়ে থাকলেও ফুরফুরে মেজাজে টাইগাররা

admin | আপডেট: ০৭ এপ্রিল ২০২২ - ০৯:৫১:১৫ পিএম

স্পোর্টস ডেস্ক : শুক্রবার (০৮ এপ্রিল) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ সময় দুপুর ২টায় প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুমিনুল হক বলেন, ‘আগের টেস্টের ইতিবাচক দিক হল- আমরা চার দিন ভালো খেলেছি, একটা সেশন খারাপ খেলেছি। এছাড়া তাসকিন, খালেদরা খুব ভালো বল করেছে। জয়-লিটন ভালো ব্যাটিং করেছে। আর দলগতভাবে আমরা চতুর্থ দিনের শেষ সেশনটা বাজে খেলেছি। তো আমরা খুব ফুরফুরে মেজাজে আছি। ভালো অবস্থানে থেকেই পরের টেস্টে যাচ্ছি।’

প্রথম টেস্টে শেষ দিকে অনেকে আশা দেখেছিল জিতবে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৬৭ রান করার পরে দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা গুটিয়ে গিয়েছিল ২০৪ রানে। তাতে প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয়ের অনবদ্য সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৯৮ করা, বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৭৪ রান। কিন্তু এদিন আর জয়দের ব্যাট হাসেনি। বরং লম্বা ব্যাটিং লাইন আপ নিয়েও, অনভিজ্ঞ প্রোটিয়া বোলারদের বিপক্ষে গুটিয়ে গেছে মাত্র ৫৩ রানে। ফলাফল ২২০ রানের বড় ব্যবধানে হার মুমিনুল বাহিনীর।

তবে সে দুঃখ মনে পুষে রাখতে চাননা মুমিনুল। বরং প্রথম চার দিন যেভাবে লড়াই করে গেছেন, সে আত্মবিশ্বাস নিয়ে জিততে চান দ্বিতীয় ম্যাচ। এ বিষয়ে টাইগার অধিনায়ক বলেন,‘অবশ্যই আমি জেতার জন্য খেলব। প্রতি সেশনেই শতভাগ দিয়ে খেলব। অন্তত ১২-১৩ সেশন কিভাবে জিততে পারি সেই চিন্তা নিয়ে এগোতে চাই।’মুমিনুল আরও যোগ করেন, ‘আমরা মানসিকতার দিক থেকে কোনোভাবে হারিনি। হারলে তো চার দিন ভালো খেলতাম না। মানসিকভাবে সবাই শক্ত আছি। কালকের ম্যাচেও সেভাবে নামব।’

তবে মুমিনুল যতটাই ফুরফুরে মেজাজে থাকুক না কেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়া বাংলাদেশকে পিছিয়ে দেবে বোলিং বিভাগে। দুই টাইগার পেসার ইতোমধ্যেই ফিরেছেন দেশে। তবে ইনজুরি অতটা গুরুতর নয় বলে, আতঙ্কের কিছু নেই। আগামী মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগেই দুই জন সুস্থ হয়ে দেশে ফিরবে বলে আশা প্রকাশ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে।

এদিকে তাসকিন-শরিফুল না থাকলেও, প্রথম ম্যাচে খালেদ আহমেদ ও এবাদত হোসেনের বোলিং বাংলাদেশকে কিছুটা হলেও স্বস্তি দেবে। তাদের সঙ্গে মেহেদী হাসান মিরাজের স্পিন ঘূর্ণিতো আছেই। তবে সমস্যাটা ব্যাটিং বিভাগ নিয়ে। যদিও তামিম ইকবাল ফেরার জোর সম্ভাবনা, তাও টপ অর্ডারদের রান না পাওয়া বাড়তি চিন্তার চাপ টাইগার শিবিরে। অন্তত প্রথম ম্যাচের অভিজ্ঞতা তাই বলে।

 

 

কিউটিভি/আয়শা/৭ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৫০

▎সর্বশেষ

ad