ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রোজা রাখার পর বেনজেমার হ্যাটট্রিক

admin | আপডেট: ০৭ এপ্রিল ২০২২ - ০৮:১৪:২০ পিএম

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন লিগে রীতিমতো উড়ছেন ফ্রান্সের মুসলিম ফুটবল তারকা করিম বেনজেমা।  রোজা রেখে ম্যাচগুলোতে অংশ নিচ্ছেন তিনি। তাতে তার পারফরম্যান্সে ঘাটতি তো পড়ছেই না। বরং এ ফরাসি তারকায় ভর করে স্প্যানিশ দল রিয়াল মাদ্রিদও ছুটে চলেছে দুরন্ত গতিতে। টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন বেনজেমা।  রোজা রেখেই। চেলসির বিপক্ষে বুধবার রাতে তার দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে জয় পায় রিয়াল।  

ঠিক আগের ম্যাচে পিএসজির মতো শক্তিশালী দলের বিপক্ষেও দারুণ এক হ্যাটট্রিক করেন এ ফরাসি স্ট্রাইকার। রোজা যে ফুটবলের মতো দৌড়ঝাপের খেলায় তাকে ক্লান্ত করে না সে কথা আগেই জানিয়েছিলেন বেনজেমা। দুই দিন আগেই তিনি বলেছেন ‘রোজা আমাকে আলাদা শক্তি দেয়। দৈনন্দিন কাজে প্রভাব ফেলে না রোজা। ‘দারুণ এক অনুভূতি দেয় রোজা।’ এমন মন্তব্যের প্রমাণ দিলেন পরের ম্যাচেই।  বুধবার খেলা শুর হয় স্থানীয় সময় রাত আটটায়। এর কিছুক্ষণ আগেই ইফতার সেরে রোজা ভাঙেন বেনজেমা। 

কিন্তু সারাদিনের রোজা রাখার কোনো ক্লান্তি দেখা যায়নি বেনজেমার শরীরে।  চেলসির বিপক্ষে প্রথমার্ধেই দুটি গোল করেন বেনজেমা।  ২১ মিনিটে ভিনিসিয়াসের ক্রসে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন এই ফরাসি স্ট্রাইকার। এই গোলের রেশ কাটার আগে ফের জ্বলে উঠেন বেনজেমা। এবার লুকা মডরিচের ক্রসে দ্বিতীয়বার হেড দিয়ে গোল করেন বেনজেমা।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান কমায় চেলসি। ২-১ গোলে বিরতিতে যায় দুই দল। বিরতির পর পরই চেলসি গোলরক্ষকের ভুলে বল পেয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করে নেন বেনজেমা। 

তথ্যসূত্র: স্পোর্টস বাইবেল

 

 

কিউটিভি/আয়শা/৭ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

▎সর্বশেষ

ad