স্পোর্টস ডেস্ক : ওই বিজ্ঞাপনে দেখা যায়, রাস্তায় বাস থামিয়ে ট্রাফিক আইন ভঙ্গ করেছেন ধোনি। একজন পুলিশ তাকে কিছু না বলেই সেখান থেকে চলে যান। এ বিজ্ঞাপন দেখে অনেকেই ভাবতে পারেন, ট্রাফিক আইন ভাঙা বুঝি অপরাধ নয়। সেই কারণেই এই বিজ্ঞাপন ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
বিজ্ঞাপনটি মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরকে ঘিরে। যেখানে বাস চালাতে চালাতে ব্যস্ত রাস্তার মাঝেই হঠাৎ বাসটিকে থামিয়ে দেন ড্রাইভার ধোনি। তারপর যাত্রীদের বলেন, জানালা দিয়ে পাশের টেলিভিশনের দোকানের দিকে তাকাতে। সেখানে তখন দেখানো হচ্ছে আইপিএল। সবাই খেলা দেখতে থাকেন।
এই বিজ্ঞাপন সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অব ইন্ডিয়া। আইপিএল এবং সংশ্লিষ্ট বিজ্ঞাপন প্রস্তুতকারক সংস্থাকে নোটিশও পাঠিয়েছে তারা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের বরাতে জানা গেছে, বিজ্ঞাপন প্রস্তুতকারক সংস্থা লিখিতভাবে জানিয়েছে, ধোনির বিজ্ঞাপনটি তারা সরিয়ে নেবে।
কিউটিভি/আয়শা/৭ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪১






