ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কারাগারে বিয়ে করছেন জুলিয়ান অ্যাসাঞ্জ

admin | আপডেট: ২৩ মার্চ ২০২২ - ০১:২৯:০৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ কারাগারে বিয়ে করতে যাচ্ছেন। বুধবার যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে তার দীর্ঘদিনের সঙ্গী স্টেলা মরিসের সঙ্গে গাঁটছাড়া বাঁধতে চলেছেন তিনি।

বিয়েতে মাত্র চারজন অতিথিকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুই জন সাক্ষী ও দুই জন নিরাপত্তাকর্মী।

উইকিলিকসের গোপনীয় মার্কিন সামরিক ও কূটনৈতিক নথি প্রকাশের অভিযোগে বিচারের মুখোমুখি করতে অ্যাসাঞ্জকে চায় মার্কিন কর্তৃপক্ষ।

৫০ বছর বয়সী অ্যাসাঞ্জ দোষ অস্বীকার করেছেন। তিনি ২০১৯ সাল থেকে বেলমার্শ কারাগারে বন্দি রয়েছেন। এর আগে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে সাত বছর আটক ছিলেন।

দূতাবাসে থাকার সময় তিনি ও মরিস দুটি সন্তানের বাবা-মা হন। ২০১৫ সালে তাদের সম্পর্ক শুরু হয়।

কারাগারে পরিদর্শনের সময় চলাকালে রেজিস্ট্রারের নেতৃত্বে বিয়ের অনুষ্ঠান হবে। 

মরিসের বিয়ের পোশাক এবং অ্যাসাঞ্জের কিল্ট তৈরি করেছেন ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউড। 

অ্যাসাঞ্জের বাবা ও তাদের পূর্বপুরুষরা ছিলেন স্কটল্যান্ডের নাগরিক। এ জন্য বিয়েতে সামরিক ধাঁচে তৈরি স্কার্টের মতো স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী বিয়ের পোশাক (কিল্ট) পরবেন অ্যাসাঞ্জ।

এর আগে গত বছরের নভেম্বরের শুরুতে জুলিয়ান অ্যাসাঞ্জ কারা কর্তৃপক্ষের কাছে স্টেলা মরিসকে বিয়ে করার জন্য অনুমতি চান। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অ্যাসাঞ্জকে কারাগারে বিয়ে করার অনুমতি দেন কারা কর্তৃপক্ষ।

কিউটিভি/অনিমা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২৮

▎সর্বশেষ

ad