ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আলোচনা ব্যর্থ মানে তৃতীয় বিশ্বযুদ্ধ: জেলেনস্কি

admin | আপডেট: ২০ মার্চ ২০২২ - ১০:৫৪:৪৫ পিএম

ডেস্কনিউজঃ ফের আলোচনার আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, এই যুদ্ধ বন্ধের একমাত্র পন্থা হচ্ছে আলোচনা। রবিবার (২০ মার্চ) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা উল্লেখ করে সিএনএনকে জেলেনস্কি বলেন, ‘আমি তার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘যদি এই প্রচেষ্টা ব্যর্থ হয়, এর অর্থ হবে একটি তৃতীয় বিশ্বযুদ্ধ।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আজ রবিবার পর্যন্ত টানা ২৫ দিনের মতো দেশ দুইটির মধ্যে লড়াই। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

এই সংঘাত বন্ধে এখন পর্যন্ত নানা বৈঠক ও আলোচনা হয়েছে। তবে কোনোটিই তেমন ফলপ্রসূ হয়নি।

বিপুল/ ২০.০৩.২০২২ইং/| রাত ১০:৫০

▎সর্বশেষ

ad