ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ক্ষতি কম চাইলে এখনই আলোচনায় বসুন: জেলেনস্কি

admin | আপডেট: ১৯ মার্চ ২০২২ - ১২:০৪:২৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক  : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার আবারো মস্কোর সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “আগ্রাসনের পর ‘মস্কোর নিজস্ব ভুলের ক্ষতি হ্রাসে রাশিয়াকে একমাত্র সুযোগ’ দিয়েছে কিয়েভ।”

আগের বিভিন্ন দফার মতো উভয় পক্ষ বর্তমানে আলোচনা চালিয়ে গেলেও তাদের আলোচনায় তেমন অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। এখন পর্যন্ত প্রেসিডেন্ট পর্যায়ে কোন আলোচনা গড়ায়নি।

ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, “ইউক্রেনের জন্য সুবিচার এবং ভূ-খ-গত অখ-তা পর্যালোচনার জন্য সাক্ষাত ও আলোচনার এখনই সময়। অন্যথায়, রাশিয়া যা হারাবে তা বিভিন্ন জেনারেশন পূরণ করতে পারবে না।”

জেলেনস্কি আরো বলেন, “ইউক্রেন কর্তৃপক্ষ বন্দর নগরী মারিউপোল থেকে নয় হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নিতে সক্ষম হয়েছে। নগরীটি রাশিয়ার  সৈন্যরা অবরুদ্ধ করে রেখেছে।”

তিনি বলেন, “নগরীর একটি নাট্যশালায় আশ্রয় নেয়া বেসামরিক নাগরিকদের ওপর হামলায় কতজন প্রাণ হারিয়েছেন তা এখনো জানা যায়নি।”

জেলেনস্কি বলেন, “ইউক্রেনের বিভিন্ন মানবিক করিডোর দিয়ে দেশটির এক লাখ ৮০ হাজারের বেশি নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে।”

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে কিয়েভ ও মস্কোর মধ্যে সরাসরি ও ভার্চুয়ালি কয়েক দফা আলোচনা হয়েছে। সর্বশেষ চতুর্থ দফার আলোচনা সোমবার শুরু হয়।

কিউটিভি/অনিমা/১৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৪

▎সর্বশেষ

ad