ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেন দ্রুত ইইউর সদস্যপদ পেতে যাচ্ছে: জেলেনস্কি

admin | আপডেট: ১৮ মার্চ ২০২২ - ১০:৫৭:২৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে দ্রুত ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে বলে দাবি করেছেন  দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার এক বক্তৃতায় জেলেনস্কি বলেন, তিনি ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেনের সঙ্গে কথা বলেছেন। ইইউ প্রধান ইউক্রেনের ইউনিয়নে অন্তর্ভুক্ত হওয়ার আবেদন দ্রুত নিষ্পত্তি করার প্রতিশ্রুতি দিয়েছেন।

জেলেনস্কি বলেন, ইইউ কমিশনের প্রধান ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদান দ্রুত শেষ করতে সব কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন।  এ সময় তিনি বলেন, আমরা ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ সদস্য হতে যাচ্ছি।

জেলেনস্কি বলেন, ইইউতে অন্তর্ভুক্ত হওয়ার আমলাতান্ত্রিক দীর্ঘ প্রক্রিয়া, স্বাভাবিকভাবে যেটা বছরের পর বছর লাগে; সেটা মাস এবং সপ্তাহে নিয়ে আসা হচ্ছে।

সূত্র: বিবিসি

কিউটিভি/অনিমা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৫৭

▎সর্বশেষ

ad