ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেন যুদ্ধ: বৈঠকে বসছেন বাইডেন-শি জিনপিং

admin | আপডেট: ১৮ মার্চ ২০২২ - ০৪:৫৩:৪৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার যুদ্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে চীনের প্রেসিডেন্টের সাথে শুক্রবার কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউস এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

এ দুই নেতার স্থানীয় সময় শুক্রবার সকাল ৯ টায় (গ্রিনিচ মান সময় ১৩০০ টা) টেলিফোনে কথা বলার কথা রয়েছে। গত নভেম্বরে এক ভিডিও কনফারেন্সের পর এই প্রথম তারা কথা বলতে যাচ্ছেন।

বেইজিং মস্কোর ইউক্রেন আগ্রাসনের ব্যাপারে তাদের ঘনিষ্ঠ মিত্র দেশ রাশিয়ার বিরুদ্ধে নিন্দা জানাতে অস্বীকৃতি জানায় এবং তারা ক্রমবর্ধমান উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণমূলক পদক্ষেপকে দায়ী করে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘এ দুই নেতা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা প্রশমনে আলোচনা করবেন। এর পাশাপাশি তারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ এবং অন্যান্য পারস্পরিক বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলবেন।’

কিউটিভি/অনিমা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৩

 

▎সর্বশেষ

ad