ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রুশ রকেট হামলায় নিহত ইউক্রেনের জনপ্রিয় অভিনেত্রী

admin | আপডেট: ১৮ মার্চ ২০২২ - ০২:১২:১৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের আবাসিক ভবনে রুশ বাহিনীর রকেট হামলায় নিহত হয়েছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস। শুক্রবার অভিনেত্রীর দল ‘ইয়ং থিয়েটার’ এক বিবৃতিতে জানিয়েছে, কিভের একটি আবাসিক ভবনে রাশিয়ার রকেট হানায় নিহত হয়েছেন ইউক্রেনীয় শিল্পী ওকসানা শভেটস। জানা গেছে, ওকসানার বয়স হয়েছিল ৬৭ বছর। কিছু দিন আগে শিল্পীদের জন্য ইউক্রেনের সর্বোচ্চ সম্মান ‘ওনার্ড আর্টিস্ট অব ইউক্রেন’ পেয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ইউক্রেন প্রশাসন অভিযোগ করে আসছে, এবার আর সেনা নয়, ইচ্ছাকৃত এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশটির নাগরিকদের উপর হামলা করছে পুতিনের সেনাবাহিনী। এর আগেও কিয়েভ-সহ ইউক্রেনের একাধিক শহরে দোকান-বাজার, বাড়ি, স্কুল ও হাসপাতালের ওপর রুশ ক্ষেপণাস্ত্র হানার অভিযোগ উঠেছে। তাতে প্রাণও হারিয়েছেন সাধারণ মানুষ। যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শুধুমাত্র ইউক্রেনের সেনা ছাউনিকে লক্ষ্য করেই বিশেষ অভিযান চালাচ্ছে তারা।

প্রসঙ্গত, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শুক্রবার ২৩তম দিনে গড়িয়েছে অভিযান। বিগত ২২ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: মিরর ইউকে

 

 

কিউটিভি/আয়শা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৯

▎সর্বশেষ

ad