ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সংঘাতের মধ্যেই ইউক্রেনে ৫ হাজার শিশুর জন্ম

admin | আপডেট: ১৮ মার্চ ২০২২ - ১০:৪৯:২৯ এএম

আন্তর্জাতিক ডেস্ক : সংঘাতের মধ্যেই ইউক্রেনে কমপক্ষে পাঁচ হাজার শিশুর জন্ম হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। সংস্থার একজন মুখপাত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ইউক্রেনের পশ্চিমাঞ্চলের শহর লাভিভ থেকে জো ইংলিশ নামের এই মুখপাত্র বলেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে জন্ম নেওয়া প্রত্যেকটি শিশুর আলাদা গল্প রয়েছে। এসব শিশুদের জীবন এখন অন্ধকারে নিমজ্জিত। কারণ তাদের পরিবারগুলো প্রায় ছিন্নবিচ্ছিন্ন। এসব শিশুদের জরুরিভিত্তিতে সুরক্ষা দরকার।

এদিকে, ইউক্রেনে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। লাখ লাখ ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় নিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। জাতিসংঘ জানিয়েছে, রুশ আক্রমণের মুখে এরই মধ্যে ৩০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়েছেন। উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রুশ বাহিনী। গত ২০ দিনে তাদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর। প্রাণ হারিয়েছেন কয়েকশ বেসামরিক নাগরিক।

 

 

কিউটিভি/আয়শা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৭

▎সর্বশেষ

ad