ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিলো রাশিয়া

admin | আপডেট: ১৭ মার্চ ২০২২ - ১০:৪২:২৭ পিএম

ডেস্কনিউজঃ যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে রাশিয়া বলেছে, বিশ্বের সেরা পরাশক্তিকেও সাধারণের স্তরে নামিয়ে দেওয়ার ক্ষমতা মস্কোর আছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এমন মন্তব্য করেছেন।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন দিমিত্রি মেদভেদেভ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। রাশিয়াভীতি ছড়িয়ে রাশিয়াকে মাথা নত করতে বাধ্য করতে চায় তারা। কিন্তু তারা ব্যর্থ হবে।

বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-সচিব হিসেবে কর্মরত আছেন দিমিত্রি মেদভেদেভ।

তিনি বলেন, পশ্চিমারা রাশিয়া বিরোধী কার্যক্রম চালাচ্ছে। কিন্তু তাদের এ পরিকল্পনা কাজে দেবে না। শত্রুদের তাদের নিজ স্থানে বসিয়ে দেওয়ার ক্ষমতা রাশিয়ার আছে।

বিপুল/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ১০:৩৯

▎সর্বশেষ

ad