ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

লুকিয়ে থাকা মানুষের ওপর বোমা ফেলল রাশিয়া

admin | আপডেট: ১৭ মার্চ ২০২২ - ০৯:৫৮:২১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সেনাদের বোমা থেকে বাঁচতে একটি থিয়েটার হলে আশ্রয় নিয়েছিলেন কয়েকশো মানুষ। বুধবার সেই থিয়েটার হলটির উপর বোমা ফেলেছে রাশিয়ার যুদ্ধ বিমান।

বিভিন্ন সংবাদসংস্থা বিস্ফোরণের পর ওই থিয়েটারের ছবি তুলেছে। সেই সব ছবিতে দেখা যাচ্ছে হলের মাঝের অংশটি ভেঙে মাটিতে এসে মিশেছে। আগুন লেগে গিয়েছে অন্যান্য অংশেও। কালো ধোঁয়া বেরিয়ে আসছে হলটির ভিতর থেকে। যদিও আশপাশে কোনও মানুষজনের দেখা পাওয়া যায়নি। সেখানে আশ্রয় নেওয়া স্থানীয় বাসিন্দারা কী অবস্থায় রয়েছেন, জানা যায়নি তা-ও।

ঘটনাস্থল ইউক্রেনের উপকূলবর্তী শহর মারিউপোল। ইউক্রেন প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণে থিয়েটারে ঢোকার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। তা ছাড়া রুশ বিমান অবিরাম বোমাবর্ষণ করেই চলেছে এলাকায়। ফলে থিয়েটারের ভিতর আশ্রিতরা কী অবস্থায় রয়েছেন, তা বোঝার উপায় নেই। তাদের উদ্ধার করারও উপায় নেই।

গত ১ মার্চ থেকে মারিউপোল শহরটিকে চারপাশ থেকে ঘিরে রেখেছে রুশ বাহিনী। তার পর থেকেই ক্রমাগত বোমা বৃষ্টি চলছে উপকূল শহরটিতে। রুশ বাহিনীর হাত থেকে বাঁচাতে বহু বাসিন্দাকে শহর থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু অনেকে যেতে পারেনওনি। 

স্থানীয় প্রশাসন জানিয়েছে, কিছু কিছু বহুতলকে নিরাপদ আশ্রয় হিসেবে চিহ্নিত করে এদের রাখা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই তাদের পানীয় জল, খাবার, বিদ্যুৎ ছাড়া থাকতে হচ্ছে। থিয়েটার ভবনটি ছিল সে রকমই একটি আশ্রয়স্থল। কিন্তু দেখা গেল রাশিয়ার ফৌজের অমানবিকতার সামনে কোনও এলাকাই সাধারণ নিরপরাধ নাগরিকদের জন্য নিরাপদ নয়। 

মারিউপোল প্রশাসন জানিয়েছে, জেনেশুনে রুশ সেনারা হামলা চালিয়েছে নাগরিকদের বোমা থেকে বাঁচার আস্তানায়।

কিউটিভি/অনিমা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৫৭

▎সর্বশেষ

ad