ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেনে ৭ হাজার রুশ সেনা নিহত: নিউইয়র্ক টাইমস

admin | আপডেট: ১৭ মার্চ ২০২২ - ০৬:১৯:৩৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : তিন সপ্তাহব্যাপী ইউক্রেনে চলা হামলায় রাশিয়ার সাত হাজারের বেশি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে তারা এ তথ্য জানিয়েছেন। ইউক্রেনের প্রতিরোধের মুখে রুশ সেনারা নিহত হয়েছেন। ওই কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এই সংখ্যা (সাত হাজার) পাওয়া গেছে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন, ইউক্রেনের দেওয়া সংখ্যা, রাশিয়ার দেওয়া সংখ্যা, স্যাটেলাইট ইমেজ এবং রাশিয়া ট্যাংক ও সেনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমন ভিডিও বিশ্লেষণ করে।

তবে ইউক্রেনের দাবি, তাদের প্রতিরোধের মুখে রাশিয়ার ১৩ হাজার ৫০০ সেনা নিহত হয়েছেন। যদিও রাশিয়ার দাবি, তাদের ৪৯৮ সেনা প্রাণ হারিয়েছেন।  ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৭২৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও এক হাজার ১৭৪ জন। জাতিসংঘ জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়েছেন। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি সংলাপ চালিয়ে যাওয়ার পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে চলমান আলোচনা পরিষ্কার।

 

 

কিউটিভি/আয়শা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৯

▎সর্বশেষ

ad