ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পশ্চিমা দেশগুলোকে ‘হুশিয়ারি’ দিলেন পুতিন

admin | আপডেট: ১৬ মার্চ ২০২২ - ১০:৪৩:৩২ পিএম

ডেস্কনিউজঃ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ২১তম দিনে পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো বিশ্বে নিজেদের প্রভাব বিস্তার করতে চাচ্ছে। কিন্তু এ ক্ষেত্রে তারা কখনো সফল হবে না।

ইউক্রেনের ওপর হামলা বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা দেওয়াসহ বিভিন্ন চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো। কিন্তু নিজেদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত রাশিয়া থামবে না- এমন হুশিয়ারি দিয়েছেন পুতিন।

তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন, যদি পশ্চিমারা মনে করে রাশিয়া পিছিয়ে যাবে, তাহলে তারা রাশিয়াকে বোঝেইনি।

পুতিন হুশিয়ারি দিয়েছেন, আলোচনার মাধ্যমে ইউক্রেনকে নিরপেক্ষ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তারা। কিন্তু আলোচনা ভেস্তে গেলে সামরিক অভিযানের মাধ্যমেই লক্ষ্য অর্জন করা হবে।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে পুতিন অদূরদর্শী হিসেবেও অভিহিত করেছেন।

পুতিন অভিযোগ করেছেন পশ্চিমারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার প্রতিটি পরিবারকে বিপদে ফেলতে চায়।

পুতিন আরও দাবি করেছেন, পশ্চিমারা রাশিয়ার পুরো অর্থনীতিকেই ধ্বংস করে দিতে চায়। তারা এটি এবার প্রকাশ করেছে।

পুতিন আরও দাবি করেছেন, রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টি আগেই পশ্চিমাদের মনে ছিল। এখন যুদ্ধের অজুহাত দেখিয়ে এটি প্রয়োগ করছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

বিপুল/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ১০:৩৯

▎সর্বশেষ

ad