ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেনে জরুরি ত্রাণ পাঠাল পাকিস্তান

admin | আপডেট: ১৬ মার্চ ২০২২ - ০৫:৩৯:৫২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেনে জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে পাকিস্তান। মঙ্গলবার রাতে এসব ত্রাণ পাঠানো হয়। পাকিস্তানের ২টি সি-১৩০ বিমানে করে এসব ত্রাণ সহায়তা পাঠানো হয় বলে জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। ইসলামাবাদে অবস্থিত ইউক্রেন দূতাবাসের অনুরোধে এই ত্রাণ সহায়তা পাঠানো হয় বলে জানান কোরেশি। 

পাকিস্তানের রাজধানীতে অবস্থিত নুর খান বিমানঘাটি থেকে ত্রাণ বহনকারী বিমানটি ইউক্রেনের উদ্দেশ্যে উড়ে যায়। ত্রাণ সহায়তার মধ্যে ছিল তাঁবু, কম্বল, জেনারেটর, সাবান, হ্যান্ড ওয়াশ, ওষুধ ও টিনজাত খাবার।কোরেশি বলেন, পাকিস্তান আশা করে আলোচনা ও সংলাপের মাধ্যমে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংকট দ্রুত নিরসন হোক। 

 

 

কিউটিভি/আয়শা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৮

▎সর্বশেষ

ad