ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রুশ বাহিনীকে ‘ধ্বংসাত্মক আঘাতের’ দাবি ইউক্রেনের

admin | আপডেট: ১৬ মার্চ ২০২২ - ০৪:৫৯:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে, তারা ‘দখলদার সেনাদের’ বিভিন্ন দলের ওপর ‘ধ্বংসাত্মক আঘাত’ হানতে সক্ষম হয়েছে। আজ বুধবার সকালের ব্রিফিংয়ে এ কথা বলেছে তারা। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়, তাদের বিমানবাহিনী রাশিয়ার তিনটি যুদ্ধবিমান, একটি হেলিকপ্টার, তিনটি ড্রোন ধ্বংস করেছে। এছাড়া দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। বিবিসি তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ সূত্র থেকে এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

ইউক্রেনের সেনাবাহিনী আরও বলেছে, রাশিয়া এই সপ্তাহে ‘ইউক্রেনীয় শহরগুলোর ঘনবসতিপূর্ণ এলাকায়’ অব্যাহত বোমা হামলা চালালেও রুশ সেনারা দোনেৎস্ক, লুহানস্ক এবং মাইকোলাইভ-সহ কয়েকটি ফ্রন্টে অগ্রসর হতে ব্যর্থ হয়েছে। ’বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘শত্রু কয়েকটি এলাকায় পশ্চাদপসরণের সঙ্গে সঙ্গে ক্ষতি স্বীকার করে চলেছে। ’

গত রাতে এক পোস্টে ইউক্রেনের সেনাবাহিনী বলেছিল, রাশিয়া তার অর্জিত সাফল্যকেও ধরে রাখতে বেগ পাচ্ছে। তারা সামরিক ক্যাডেটদেরও যুদ্ধক্ষেত্রে ডাকতে বাধ্য হচ্ছে। ক্ষয়ক্ষতি পূরণের জন্য রাশিয়া বিদেশি ভাড়াটে যোদ্ধাও খুঁজছে বলে জানা গেছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তার সর্বশেষ গোয়েন্দা ব্রিফিংয়ে বলেছে, ‘এসব ক্ষতির ফলে রাশিয়া ইউক্রেনের শক্তিশালী প্রতিরোধের মুখে আক্রমণাত্মক অভিযান পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। ’

সূত্র: বিবিসি

 

 

কিউটিভি/আয়শা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৪

▎সর্বশেষ

ad