ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

জাপানে মেয়েদের ‘ঝুঁটি বেঁধে’ স্কুলে যাওয়া নিষিদ্ধ!

admin | আপডেট: ১৩ মার্চ ২০২২ - ০৯:৫২:৫৮ পিএম

ডেস্ক নিউজ :  জাপানের স্কুলগুলোতে মেয়ে শিক্ষার্থীদের ঝুঁটি বেঁধে (পনিটেইল) স্কুলে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষের আশঙ্কা, ঘাড় খোলা থাকলে ছেলেদের নজর সেদিকে যাবে এবং তাতে তাদের ‘যৌন উত্তেজনা’ বাড়বে।

ভাইস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের স্কুলগুলোতে প্রজন্মের পর প্রজন্ম ধরে নানা উদ্ভট নিয়ম চলছে। উত্তর কোরিয়াতেও এরকম বিধিনিষেধ চালু আছে। গত বছর উত্তর কোরিয়ায় আঁটসাঁট জিন্স পরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন কিম জং উন।

খবরে আরও বলা হয়েছে,  জাপানের স্কুলগুলো নানা উদ্ভট সব নিষেধাজ্ঞার জন্য বিখ্যাত। মোজার আকার কতটা হওয়া উচিত, অন্তর্বাসের রং কী রকম হবে—এমন নানা বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হয় স্কুলশিক্ষার্থীদের ওপর।

সুগিয়ামা নাম এক শিক্ষক বলেন, জাপানের স্কুলগুলোতে এরকম অযৌক্তিক সব নিয়মকানুন স্বাভাবিক হয়ে গেছে। শিক্ষার্থীরাও বাধ্য হয়ে এরকম নিয়ম মেনে নেন। যথেষ্ট প্রতিবাদ না হওয়ার কারণে কর্তৃপক্ষ এমন নিয়ম জারির সাহস করে বলেও মন্তব্য করেন তিনি।

কিউটিভি/অনিমা/১৩ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৫২

▎সর্বশেষ

ad