ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার রাসায়নিক অস্ত্র কর্মসূচি অভিযোগ, যা বলল জাতিসংঘ

admin | আপডেট: ১২ মার্চ ২০২২ - ০৩:৩৩:১৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া অভিযোগ করেছে,  রাসায়নিক অস্ত্র কর্মসূচি চালাচ্ছে ইউক্রেন।তবে জাতিসংঘ বলছে,তাদের কাছে এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই। গত বৃহস্পতিবার রাশিয়া অভিযোগ করে, ইউক্রেনে রাসায়নিক অস্ত্র তৈরির কর্মসূচিতে অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র। রাশিয়া এ নিয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানায়। অনুরোধে সাড়া দিয়ে শুক্রবার বৈঠকের সময় নির্ধারণ করে জাতিসংঘ।

বৈঠকে ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদে জাতিসংঘের নিরস্ত্রীকরণবিষয়ক প্রতিনিধি ইজুমি নাকামিৎসু বলেন, ইউক্রেনে কোনো ধরনের জীবাণু অস্ত্র কর্মসূচি চলছে বলে জাতিসংঘের জানা নেই। ইউক্রেন ও রাশিয়া দুই দেশই বায়োলজিক্যাল উয়িপনস কনভেনশন (বিডব্লিউসি) নামক আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেছে। ১৯৭৫ সালে বিডব্লিউসি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে জীবাণু অস্ত্রকে নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের রুশ দূত ভাসিলি নেবেনজিয়া দাবি করেন, ইউক্রেনে ৩০টি জীবাণু অস্ত্র পরীক্ষাগারের একটি নেটওয়ার্ক শনাক্ত করেছে মস্কো।

তবে জাতিসংঘের মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা অভিযোগ করেন, ইউক্রেনের জনগণের বিরুদ্ধে রুশ প্রেসিডেন্ট পুতিনের যুদ্ধকে ন্যায্য প্রমাণের জন্য নিরাপত্তা পরিষদকে ব্যবহারের চেষ্টা করছে রাশিয়া। তারা ভুয়া তথ্যের বৈধতা আদায় করতে চাইছে এবং জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে।

 

 

কিউটিভি/আয়শা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৮

▎সর্বশেষ

ad