ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রুশ সেনাদের মায়েদের প্রতি যে আহ্বান জানালেন জেলেনস্কি

admin | আপডেট: ১২ মার্চ ২০২২ - ০২:২২:৩৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  কোনো সন্তানকে যুদ্ধে না পাঠানোর জন্য রুশ সেনাদের মায়েদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

শুক্রবার টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে রুশ সেনাদের মায়েদের উদ্দেশে জেলেনস্কি বলেন, আপনার সন্তানদের বিদেশে যুদ্ধে পাঠাবেন না। আপনার ছেলে কোথায় আছে তা যাচাই করে দেখুন। যদি আপনার সামান্যতম সন্দেহ হয় যে, আপনার ছেলেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হতে পারে, অবিলম্বে ব্যবস্থা নেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, হামলার ১৭তম দিনে রুশ সেনাদের বিশাল বহর কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কিয়েভকে প্রায় ঘিরে রেখেছে। পাশাপাশি হামলাও চালাচ্ছেন তারা।

যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজিসের চিত্রে দেখা গেছে কিয়েভের উত্তর-পশ্চিমে বেশ কয়েকটি জায়গায় আগুনের ছবি। ইউক্রেনের হোস্টোমেলের আন্তোনোভ বিমানবন্দরে আগুনের চিত্র দেখা গেছে।

আরেকটি স্যাটেলাইট চিত্রে ম্যাক্সার কিয়েভের উত্তর-পশ্চিমে মোসচুনে বাড়িঘর জ্বলার তথ্য জানিয়েছে। স্যাটেলাইট কোম্পানিটির দাবি, ছবিতে রাজধানীর উত্তর-পশ্চিমে শহর জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়গুলোও দেখা সম্ভব।

কিউটিভি/অনিমা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২২

▎সর্বশেষ

ad