ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

গোলাবর্ষণে কিয়েভের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

admin | আপডেট: ১২ মার্চ ২০২২ - ০১:৩৬:৩৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি হিমায়িত খাদ্য গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে রুশ বাহিনীর গোলাবর্ষণে ওই গুদামে আগুন ধরে যায়।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, শনিবার ভোর তিনটা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় ৭টা ৪০ মিনিট) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ইউক্রনেীয় অগ্নিনির্বাপক দলের সদস্যরা চেষ্টা চালিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, এক তলা ওই গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ধোঁয়ার কুণ্ডলীতে ছেছে ওই এলাকার আকাশ। স্থানীয় সময় সকাল ৭টা ৫৪ মিনিট (বাংলাদেশ সময় ১১ ৫৪ মিনিট) পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শনিবার ১৭তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ১৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়ে রুশ বাহিনী। সূত্র: বিবিসি

কিউটিভি/অনিমা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৬

▎সর্বশেষ

ad