ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

চে গুয়েভারাকে হত্যাকারী বলিভিয়ার সৈন্যের মৃত্যু

admin | আপডেট: ১২ মার্চ ২০২২ - ১২:২১:৪৮ পিএম

আন্তর্জাতিক‌ ডেস্ক :  ‘এটি ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত। আমি মনে হচ্ছিল চে আমার দিকে এগিয়ে আসছেন, আমার দিকে তাকিয়ে আছেন। সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছিল। চে আমাকে বললেন, নিজেকে শান্ত করো। ভালো করে লক্ষ্য স্থির করো। তুমি একজন মানুষকে মারতে যাচ্ছো। আমি এক পা পিছিয়ে চোখ বন্ধ করলাম এবং গুলি করলাম’- এভাবেই বিপ্লবী চে গুয়েভারাকে হত্যার বর্ণনা দিয়েছিলেন মারিও তেরান। তিনি তখন বলিভিয়ার সেনাবাহিনীর সার্জেন্ট ছিলেন।

চে গুয়েভারাকে আটকে নেতৃত্ব দেওয়া অবসরপ্রাপ্ত জেনারেল গ্যারি প্রাডো বলেছেন, তেরান শুধু তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছিলেন।

মারিও তেরান দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ৮০ বছর বয়সে মারা গেছেন তেরান। স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন তিনি। 

উল্লেখ্য, ১৯৬৭ সালে হত্যার শিকার হওয়ার সময় আর্জেন্টাইন ফিজিশিয়ান, লেখক, বিপ্লবী, কূটনৈতিক ও বিপ্লবী চের বয়স ছিল ৩৯ বছর। কিউবায় বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ফিদেল ক্যাস্ট্রো সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তিনি। 

কিউটিভি/অনিমা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২১

▎সর্বশেষ

ad