ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেনে জীবাণু অস্ত্রের চিহ্ন সরানোর প্রমাণ পাওয়ার দাবি রাশিয়ার

admin | আপডেট: ১২ মার্চ ২০২২ - ১০:৩৩:৩৪ এএম

আন্তর্জাতিক ডেস্ক :  গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ।

এমন পরিস্থিতিতে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত দাবি করেছেন, মস্কোর বাহিনী ইউক্রেনে জীবাণু অস্ত্রের চিহ্ন সরিয়ে ফেলা এবং জীবণু অস্ত্র নিয়ে গবেষণা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার প্রমাণ পেয়েছে।

রাশিয়ার অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আয়োজিত বৈঠকে বক্তব্য রাখার সময় রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেন, রাশিয়ান বাহিনী অন্তত ৩০ টি জৈবিক গবেষণাগারের একটি নেটওয়ার্ক থাকার প্রমাণ খুঁজে পেয়েছে।

ওই গবেষণাগারগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ‘খুবই বিপজ্জনক জৈবিক পরীক্ষা-নিরীক্ষা’ চালানো হয়েছে বলে দাবি করেন নেবেনজিয়া।

তবে এই দাবির সপক্ষে তিনি কোনও প্রমাণ উপস্থাপন করেননি। ওদিকে, জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক প্রধান ইজুমি নাকামিতশু বলছেন, ইউক্রেইনে কোনও জীবাণু অস্ত্র কর্মসূচি আছে বলে তাদের জানা নেই।

সূত্র: বিবিসি

কিউটিভি/অনিমা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৩

▎সর্বশেষ

ad