ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘দুর্ঘটনাবশত’ পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত

admin | আপডেট: ১১ মার্চ ২০২২ - ১০:৫৬:৩৫ পিএম

ডেস্কনিউজঃ রুটিন পরীক্ষার সময় ‘কারিগরি ত্রুটির’ কারণে ভারতের একটি ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়ে ‘দুর্ঘটনাবশত’ পাকিস্তানে গিয়ে পড়েছে। সেজন্য দুঃখ প্রকাশ করেছে দিল্লি।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃবিতে বলেছে, বিষয়টি তারা ‘গুরুত্বের সঙ্গে’ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। খবর রয়টার্সের।

ভারতের ওই ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের মাটিতে গিয়ে পড়ে গত বুধবার। তবে ওই ক্ষেপণাস্ত্রে কোনো ওয়ারহেড (বিস্ফোরক) ছিল না।

প্রতিবেদনে বলা হয়, এমন ঘটনা ‘অপ্রীতিকর পরিণতি’ ডেকে আনতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল পাকিস্তানের তরফ থেকে। এরপরই ভারত বিবৃতি দিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করল ভারত।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘৯ মার্চ নিয়ম মাফিক পরীক্ষার সময়, কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাবশত ক্ষেপণাস্ত্রটি নিক্ষিপ্ত হয়। ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের ভূখণ্ডে পড়েছে বলে জানা গেছে। এ ঘটনা অত্যন্ত দুঃখজনক, তবে কারো প্রাণহানি হয়নি, এটা স্বস্তির খবর।’

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সরকার ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং একটি উচ্চ পর্যায়ের কোর্ট অব ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।’

বিপুল/ ১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ১০:৪৫

▎সর্বশেষ

ad