ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পুতিনের মন বদলাতে ৪০ মনোবিদের চিঠি

admin | আপডেট: ১১ মার্চ ২০২২ - ০৮:৫৫:৩৯ পিএম

ডেস্কনিউজঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধের মনোজাগতিক প্রভাব নিয়ে খোলা চিঠি লিখেছেন বিশ্বের ২০টি দেশের প্রায় ৪০ জন মনোবিদ। ইউক্রেনে হামলার নেতিবাচক প্রভাব সম্পর্কে তাকে ‘সচেতন’ করার চেষ্টা করেন তারা।

ইউনিভার্সিটি অব ফ্রাঙ্কফুর্টের সামাজিক মনোবিদ রল্ফ ফান ডিক ও ইউনিভার্সিটি অব মারবুর্গের উলরিশ ভাগনার এই চিঠির মূল উদ্যোক্তা। চিঠিতে যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, সাউথ আফ্রিকা, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রায় ৪০ জন মনোবিদ স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ডিপিএ।

বৈজ্ঞানিক তত্ত্ব হাজির করে তারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের গতিপ্রকৃতি এবং ব্যক্তি ও সমাজ-জীবনে এর প্রভাব পুতিনের কাছে তুলে ধরেন। এই যুদ্ধ শুধু শারীরিক ক্ষতিই নয় ‘বিচ্ছিন্নতারও’ জন্ম দেবে বলে সতর্ক করেন তারা।

তারা বলেন, দুই দেশের মানুষই যুদ্ধের কারণে ‘জাতিগত বিচ্ছিন্নতার’ শিকার হচ্ছেন। অন্যদিকে অর্থনৈতিক সংকটের কারণে তাদের মধ্যে ‘বঞ্চনার বোধ’ বাড়ছে যা রাষ্ট্রের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ, বিক্ষোভ ও বিপ্লবের মূল কারণ হতে পারে। সাধারণ মানুষের পাশাপাশি অভিজাতদের ওপরেও এর প্রভাব পড়বে বলে মনে করেন তারা।

চিঠিতে পুতিনকে সতর্ক করে তারা লিখেছেন, অতি আত্মবিশ্বাস খুব সহজেই ভেঙে যায় এবং এ ধরনের নেতারা এক পর্যায়ে বিচ্ছিন্ন হয়ে পড়েন। ‘বাস্তবতার বোধের কারণে মানুষ এক পর্যায়ে যুদ্ধ সূচনাকারী এবং দুর্ভোগ, ক্ষতি ও মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিকে চিহ্নিত করেন।’

পুতিনকে পরামর্শ দিয়ে তারা আরও বলেন, ‘মনোজাগতিক দৃষ্টিকোণ থেকে আমাদের প্রাথমিক প্রস্তাব হলো অবিলম্বে গুলি, বোমাবর্ষণ, লড়াই, হত্যা থামাতে হবে। …যুদ্ধের বিষয়ে আপনার সিদ্ধান্ত নিয়ে আরেকবার ভাবুন, এই সহিংসতার মধ্য দিয়ে শেষ পর্যন্ত রুশ জনগণ বা ব্যক্তিগতভাবে আপনি আসলে কী অর্জন করবেন।’

চিঠিতে মনোবিদরা পুতিনকে আলোচনার জন্য সবসময় উদার থাকার আহ্বান জানান। তবে এই চিঠি আদৌ পুতিনের কাছে পৌঁছাবে কিনা সেই সন্দেহ উড়িয়ে দিচ্ছেন না অধ্যাপক ফন ডিক।

ডয়েচে ভেলে।

বিপুল/ ১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ৮:৫১

▎সর্বশেষ

ad