ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ফের ভেঙে পড়লো ভারতীয় বিমান, পাইলট নিহত

admin | আপডেট: ১১ মার্চ ২০২২ - ০৮:৪৬:৫৫ পিএম

ডেস্কনিউজঃ ফের বিধ্বস্ত হয়ে পড়লো ভারতীয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার। আজ শুক্রবার (১১ মার্চ) উত্তর কাশ্মিরের গুরেজ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বা এলওসির কাছে দেশটির বিমানবাহিনীর চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে একজন সেনা পাইলট নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন সহকারী পাইলট।

প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি দেশটির আধাসামরিক বাহিনীর এক সেনাকে তুলে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গুরেজ সেক্টরের তুলিয়াল এলাকায় বিধ্বস্ত হয়।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে সেটি পুরোপুরি তুষারমুক্ত ছিল।

এক কর্মকর্তা পিটিআইকে বলেন, হেলিকপ্টারটি অবতরণের কথা ছিল কিন্তু সেই সময় আবহাওয়ার কারণে ‘দূরে চলে যায়’।

আহত সহকারী পাইলটের অবস্থা আশঙ্কাজনক বলে খবরে বলা হয়েছে। এনডিটিভি।

বিপুল/ ১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ৮:৪৪

▎সর্বশেষ

ad