ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নিষেধাজ্ঞায় লাভ হবে রাশিয়ার: পুতিন

admin | আপডেট: ১১ মার্চ ২০২২ - ০৭:৪৭:৫৮ পিএম

ডেস্কনিউজঃ গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর ‘নিষেধাজ্ঞার বন্যা’ আরোপ করে। এ নিয়ে আজ শুক্রবার (১১ মার্চ) পুতিন বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার জন্য তার প্রযুক্তিগত ও অর্থনৈতিক সার্বভৌমত্বকে শক্তিশালী করার একটি সুযোগ।

মস্কোতে বেলারুশের নেতা লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে পুতিন বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে, যেখানে পশ্চিমারা আমাদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছে, সেখানে আমরা নতুন দক্ষতা অর্জন করেছি। পুরনোগুলোকে নতুন প্রযুক্তিগতস্তরে পুনরুদ্ধার করেছি।’

রুশ এই প্রেসিডেন্ট আরও বলেছেন, এখন প্রযুক্তিগত ও অর্থনৈতিক সার্বভৌমত্বকে শক্তিশালী করার দিকে এগিয়ে যাওয়ার সুযোগের সময়।

পুতিন আরও বলেছেন, আমি বিশ্বাস করি রাশিয়া ও বেলারুশ এই অসুবিধাগুলি কাটিয়ে উঠবে। এমনকি আরও বেশি দক্ষতা অর্জন করবে। স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ বোধ করার আরও সুযোগ পাবে এবং শেষ পর্যন্ত উপকৃতই হবে।

পুতিনের সুরে কথা বলেছেন লুকাশেঙ্কো। তিনি বলেছেন, নিষেধাজ্ঞার অধীনে অর্থনীতি পুনরুদ্ধারের জন্য বেলারুশের কাছে যা যা প্রয়োজন তা আছে। সিএনএন।

বিপুল/ ১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ |সন্ধ্যা ৭:৪৪

▎সর্বশেষ

ad