ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কিয়েভের তিন মাইলের মধ্যে রুশ সেই সেনাবহর

admin | আপডেট: ১১ মার্চ ২০২২ - ০৭:৩১:৫৩ পিএম

ডেস্কনিউজঃ ইউক্রেনের রাজধানী কিয়েভের তিন মাইলের মধ্যে পৌঁছে গেছে রুশ সেনাবহর। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাবিষয়ক এক কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ শুক্রবার এ কথা জানিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার কয়েকদিন পর রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ সেনাবহর ইউক্রেনে ঢুকে পড়ে। ধীরে ধীরে এই বহর কিয়েভ অভিমুখে অগ্রসর হতে থাকে।

স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া সেই সেনাবহরের ছবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে।
তবে সেই সেনাবহর মস্কোর প্রত্যাশিত গতিতে এগুতে পারছিল না। সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, প্রতিকূল আবহাওয়া, জ্বালানি সংকট ও ইউক্রেনের প্রতিরোধের মুখে পুরোদমে গতি পাচ্ছিল না রুশ সেনাবহর। একপর্যায়ে অনেকটা নিশ্চল হয়ে পড়ে এই বহর।

সর্বশেষ খবরে জানা যায়, রুশ সেনাবহর পৃথক পৃথক দলে ভাগ হয়ে অবস্থান নিচ্ছে। এই সেনাবহর কিয়েভে পৌঁছে গেলে ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা করা হচ্ছে। এই বহরে ট্যাংক, সাঁজোয়া যান ও প্রচুর পরিমাণে ভারী অস্ত্র রয়েছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার থেকে ইউক্রেনে হামলা আরো জোরদার করেছে রুশ বাহিনী। নতুন নতুন শহরে হামলা শুরু করেছে তারা। ইউক্রেনের উত্তর-পশ্চিমের লুতৎস্ক এবং দনিপ্রো শহরে প্রথমবারের মতো হামলা চালানো হয়েছে।

বিপুল/ ১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:২৮

▎সর্বশেষ

ad