ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘রাসায়নিক হামলা করলে ভয়ঙ্কর নিষেধাজ্ঞার মুখে পড়বে রাশিয়া’

admin | আপডেট: ১১ মার্চ ২০২২ - ০৪:৪৮:১১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সহায়তায় ইউক্রেন রাসায়নিক অথবা জৈবিক অস্ত্র বানাচ্ছে, এমন অভিযোগ তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এ অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি হুশিয়ার করে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে রাসায়নিক হামলা করে তবে দেশটি ভয়াবহ নিষেধাজ্ঞার মুখোমুখি হবে।  খবর বিবিসির।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনের মাটিতে কোনো রাসায়নিক অথবা গণবিধ্বংসী অস্ত্র তৈরি হবে না। এদিকে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে যে কোনো সময় ইউক্রেন আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন জেলেনস্কির ডেপুটি জোভকভা। তবে এই আলোচনার আগে সংলাপের ধরন কী হবে তা নিয়ে কাজ করতে হবে। জোভকভা বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে যে কোনো সময় সরাসরি আলোচনায় রাজি আছেন। তবে আলোচনায় রাশিয়ার এখন যে অবস্থান তা নিয়ে তিনি কোনো আপস করবেন না। এর আগে বৃহস্পতিবার তুরস্কে বৈঠক হয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের। এই আলোচনা ফলপ্রসূ হয়নি। ইউক্রেন এই আলোচনা নিয়ে আশাব্যঞ্জক কোনো কথা বলেনি।

 

 

কিউটিভি/আয়শা/১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৫

▎সর্বশেষ

ad