ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পুতিনকে ভার্চুয়াল বৈঠকে কী বললেন জার্মান চ্যান্সেলর ও ফ্রান্স প্রেসিডেন্ট?

admin | আপডেট: ১১ মার্চ ২০২২ - ১০:৫৪:০০ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশ ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এমন পরিস্থিতিতে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ ও ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার পুতিনের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। 

আর এই ভার্চুয়াল বৈঠকেঅনতিবিলম্বে ইউক্রেনে যুদ্ধবিরতির চুক্তি করার আহ্বান জানিয়েছেন ম্যাক্রোঁ ও স্কলজ। ফ্রান্স সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, পুতিনকে ওলাফ স্কলজ ও এমানুয়েল ম্যাক্রোঁ অনুরোধ করেছেন, রাশিয়া ও ইউক্রেন যেন আলোচনার মাধ্যমে এ যুদ্ধের অবসান ঘটায়। রাশিয়ান প্রেসিডেন্টের প্রতি তারা অনুরোধ করেছেন যেন তিনি তাদের সঙ্গে যোগাযোগ রাখেন। পুতিন তাদের এ অনুরোধ রাখার ব্যাপারে সম্মতি দিয়েছেন। উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেনের এ যুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বন্দর শহর মারিউপোল। এ শহরে যুদ্ধবিরতির চুক্তি করতে চেষ্টা চালাচ্ছেন বিশ্বনেতারা।

সূত্র: সিএনএন 

 

 

কিউটিভি/আয়শা/১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫১

▎সর্বশেষ

ad