ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘কিয়েভের অর্ধেক লোক পালিয়ে গেছে’

admin | আপডেট: ১১ মার্চ ২০২২ - ১০:২৯:৩৭ এএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ান বাহিনীর আগ্রাসনের মুখে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় ২০ লাখ লোক শহর ছেড়ে পালিয়েছেন। যা দেশটির রাজধানীর মোট জনসংখ্যার প্রায় অর্ধেক বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো। বৃহস্পতিবার কিয়েভের মেয়র এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

ভিতালি ক্লিৎসকো বলেন, শহরের প্রতিটি রাস্তা এবং ভবন এখন এক একটি দুর্গে পরিণত হয়েছে। তিনি জানান, রুশ বাহিনী এখন শহরটির আরও কাছাকাছি চলে এসেছে। একটি হাইওয়ের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেওয়ার জন্য ইউক্রেনীয় বাহিনী ও রুশ সৈন্যদের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। এদিকে জাতিসংঘ বলছে, রুশ আগ্রাসনের মুখে ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাওয়া লোকের সংখ্যা ২৩ লাখ ছাড়িয়ে গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, কিয়েভে ২০২১ সালে লোক সংখ্যা ছিল ৩ দশমিক ৫ মিলিয়ন। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে।  অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে।  এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।

 

 

কিউটিভি/আয়শা/১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:২৮

▎সর্বশেষ

ad