ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আজ

admin | আপডেট: ১০ মার্চ ২০২২ - ০৩:৫২:১২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে আজ আলোচনায় অংশ নিচ্ছেন রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনে রুশ হামলার পর এটিই হবে উভয়পক্ষের মধ্যে সর্বোচ্চপর্যায়ের বৈঠক। তুরস্কের আনতালিয়া শহরে বৃহস্পতিবার উভয়পক্ষের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। খবর- রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রুশ ইউক্রেন আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন। তিনি আশা করছেন, এ আলোচনার মধ্য দিয়ে রক্তক্ষয়ী এ সংকট মোকাবিলা সম্ভব হবে। এ ছাড়া এটি অস্ত্রবিরতিতেও সহায়ক হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তবে বিশ্লেষকদের আশংকা আনতালিয়ায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার মধ্যে অনুষ্ঠেয় এ আলোচনা থেকে ইতিবাচক ফল আসার সম্ভাবনা খুবই কম। এর আগে উভয়পক্ষের মধ্যে বেলারুশে একাধিক বৈঠক হয়েছে। তবে সেসব বৈঠকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অংশ নিলেও রাশিয়ার মন্ত্রী পর্যায়ের কেউ অংশ নেননি। আনতালিয়ার এ বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুও অংশ নিচ্ছেন। ন্যাটো সদস্য তুরস্কের রাশিয়া ও ইউক্রেন উভয়ের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে।

এদিকে তুরস্কে অনুষ্ঠেয় এ আলোচনা নিয়ে আশাবাদী মধ্যস্থতার ভূমিকা রাখা আরেক পক্ষ ইসরাইল। ইসরাইলের কর্মকর্তারা বলেছেন, রাশিয়া ও ইউক্রেন উভয়ের অবস্থান আগের চেয়ে নমনীয় হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে শুধু ডনবাস অঞ্চলকে নিরস্ত্রীকরণের কথা বলা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৫

▎সর্বশেষ

ad