ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল: মমতা

admin | আপডেট: ১০ মার্চ ২০২২ - ০২:৪৫:৫১ পিএম

আন্তর্জাতিক ডেসক্ : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমাকে প্রচার করতে দেওয়া হয়নি। আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল।’ বুধবার দেশটির বিধানসভায় রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনার সময় দাঁড়িয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মমতা। মমতার দাবি, নির্বাচনের প্রচারণার সময় নন্দীগ্রামে গেলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল।

মমতার এমন দাবি করার সময় বিজেপি বিধায়করা কোনো প্রতিবাদ করেননি। পরে সংবাদ সম্মেলনে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেন, এমন গুরুতর অভিযোগ এতোদিন পর কেন করলেন মমতা? কেন কোনো পদক্ষেপ করল না পুলিশ? এমন ঘটনায় নিরাপত্তায় গাফিলতির জন্য কোনো পুলিশ কর্মকর্তাও বরখাস্ত হলেন না! মমতাকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘আসলে নন্দীগ্রামে হারের যন্ত্রণা উনি ভুলতে পারছেন না। বার বার সেই যন্ত্রণা থেকে এইসব বলে চলেছেন।’ এদিন মমতাকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বলেও কটাক্ষ করেন শুভেন্দু।

প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে প্রায় ২ হাজার ভোটে পরাজিত হয়েছিলেন তিনি। পরে ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী পদ ধরে রাখেন তিনি।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউটিভি/আয়শা/১০ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪২

▎সর্বশেষ

ad