ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেনে রাসায়নিক অস্ত্র দিয়ে আঘাত হানতে পারে রাশিয়া : যুক্তরাষ্ট্র

admin | আপডেট: ১০ মার্চ ২০২২ - ০২:২৮:১৮ পিএম

ডেস্কনিউজঃ মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে যে ইউক্রেনে রাসায়নিক অস্ত্র দিয়ে আঘাত হানতে পারে রাশিয়া। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে বিবিসি।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দফতর ‘হোয়াইট হাউজ’ জানিয়েছে, ইউক্রেনে রাসায়নিক ও জীবানু অস্ত্র দিয়ে আঘাত হানার পরিকল্পনা করতে পারে রাশিয়া। এ বিষয়ে আমাদের সকলকে নজর রাখতে হবে।

হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি বলেন, রাশিয়া দাবি করেছে যে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের জীবানু অস্ত্রের ল্যাব আছে এবং দেশটিতে রাসায়নিক অস্ত্রের উন্নয়ন করারও চেষ্টা করছে মার্কিন কর্তৃপক্ষ। রাশিয়ার এমন অভিযোগগুলো অযৌক্তিক।

তিনি আরো বলেন, রাশিয়া এসব মিথ্যা দাবির কথা উল্লেখ করে তার পূর্বকল্পিত ও অবৈধ আক্রমণকে বৈধ বলে সাব্যস্ত করতে চায়।

সূত্রও : বিবিসি

১০ই মার্চ, ২০২২ | ২৫ ফাল্গুন, ১৪২৮ | দুপুর ২:২৪

▎সর্বশেষ

ad