ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ভবিষ্যতে দেশীয় অস্ত্র ব্যবস্থা নিয়ে প্রস্তুত থাকতে হবে: ভারতের সেনাপ্রধান

admin | আপডেট: ০৯ মার্চ ২০২২ - ০৬:০৮:২৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বলেছেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত থেকে ভারতের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো, ভবিষ্যতের যুদ্ধ হলে আমাদের দেশীয় অস্ত্র দিয়ে প্রস্তুত থাকতে হবে। চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে মঙ্গলবার আলাপকালে তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ইউক্রেন-রাশিয়া সংকট থেকে ভারত কী শিক্ষা নিয়েছে প্রশ্ন করা হলে বার্তা সংস্থা এনআইএকে তিনি বলেন, সবচেয়ে বড় শিক্ষা হলো আমাদের দেশীয় অস্ত্র দিয়ে ভবিষ্যত যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রতিরক্ষায় আত্মনির্ভর ভারত গঠনে আরও পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যতের যুদ্ধগুলোতে এসবই অস্ত্রেই হওয়া উচিত। জেনারেল নারাভানে আরও বলেন, এই সংকট শিখিয়ে দিল যে যুদ্ধ যেকোনো সময়ই ঘটতে পারে এবং ভারতকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। 

 

 

কিউটিভি/আয়শা/৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৬

▎সর্বশেষ

ad