ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ভিয়েতনাম উপকূলের কাছে চীনের সামরিক মহড়া

admin | আপডেট: ০৬ মার্চ ২০২২ - ০৯:৪২:৪৭ এএম

আন্তর্জাতিক ডেস্ক : চীন তার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাইনান ও ভিয়েতনামের মধ্যবর্তী অঞ্চলে দক্ষিণ চীন সাগরে এক সপ্তাহেরও বেশি সময়ের সামরিক মহড়া শুরু হয়েছে।  মহড়াকে কেন্দ্র করে বাণিজ্যিক জাহাজগুলোকে ওই এলাকা থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে হাইনান মেরিটাইম সেফটি অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, মহড়া শুক্রবার থেকে শুরু হবে। চলবে ১৫ মার্চ পর্যন্ত। 

দক্ষিণ চীন সাগরের জলসীমার বড় একটি অংশের মালিকানা নিয়ে চীনের সঙ্গে বেশ কয়েকটি দেশের বিরোধ রয়েছে। মার্কিন নৌবাহিনীর উপস্থিতি নিয়েও মাঝেমধ্যেই চীন-মার্কিন সম্পর্কে উত্তেজনা বিরাজ করে। চীনের পাশাপাশি দক্ষিণ চীন সাগরে জলসীমার মালিকানা দাবি করে আসছে তাইওয়ান, মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন ও ব্রুনেই। এ অঞ্চলটি মৎস্য আহরণের অন্যতম ক্ষেত্র। এ ছাড়া তেল-গ্যাসসহ বেশ কিছু খনিজসম্পদ রয়েছে। প্রতি বছর এ অঞ্চলে পাঁচ বিলিয়ন ডলারের সামুদ্রিক বাণিজ্য হয়।

সূত্র : সাউথ চাইনা মর্নি পোস্টরয়টার্স

কিউটিভি/অনিমা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৪২

▎সর্বশেষ

ad