ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ফের নো-ফ্লাই জোনের আহ্বান জেলেনস্কির

admin | আপডেট: ০৬ মার্চ ২০২২ - ০৯:২৯:১৮ এএম

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার মার্কিন আইন প্রণেতাদের বলেছেন যে, তার জরুরিভাবে ইউক্রেনের আকাশসীমায় ‌‘নো-ফ্লাই জোন’ প্রতিষ্ঠা প্রয়োজন। সেইসঙ্গে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের আরও সহায়তা চেয়েছেন। এছাড়া রাশিয়ার ওপর আরও বৃহত্তর নিষেধাজ্ঞার আহ্বান জানান জেলেনস্কি।

সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের সঙ্গে এক জুম বৈঠকে জেলেনস্কি এই আহ্বান জানান। শনিবার সকালে কংগ্রেসের সদস্যদের সঙ্গে এক ঘণ্টাব্যাপী জুম বৈঠক করেন তিনি। বৈঠকে জেলেনস্কি এখন যে পর্যন্ত সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এজন্য দেশটিতে ধন্যবাদ জানান তিনি। 

সামরিক প্রেক্ষাপটে নো-ফ্লাই জোন এমন একটি এলাকা, যেখানে আক্রমণ বা নজরদারি রোধ করতে উড়োজাহাজ প্রবেশ নিষিদ্ধ করা হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট এর আগেও রাশিয়ার বিমান হামলা থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় মিত্র দেশগুলোকে ইউক্রেনে ‘নো-ফ্লাই জোন’ বাস্তবায়নে সহায়তার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র ও ন্যাটো জেলেনস্কির এই আহ্বান নাকচ করে দেয়। 

সূত্র : সিএনএন

কিউটিভি/অনিমা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:২৯

▎সর্বশেষ

ad