ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সোমবার রাশিয়ার সাথে তৃতীয় দফায় আলোচনা, দাবি কিয়েভের

admin | আপডেট: ০৬ মার্চ ২০২২ - ০৯:১৬:০৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক :  চলমান যুদ্ধের ইতি টানতে ফের আলোচনায় বসছে ইউক্রেন ও রাশিয়া। সোমবার তৃতীয় দফার আলোচনায় মিলিত হবে দুই দেশ।

শনিবার ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স

ফেসবুকে দেওয়া এক পোস্টে ডেভিড আরাখামিয়া বলেন, সোমবার তৃতীয় দফার আলোচনা শুরু হবে। তবে আর বিশদ বিবরণ দেননি তিনি।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি বেলারুশে রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রথম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় দফায় আলোচনা অনুষ্ঠিত হয়।

তবে এসব আলোচনা থেকে এখন পর্যন্ত খুব বেশি ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়নি।

কিউটিভি/অনিমা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:১৫

▎সর্বশেষ

ad