ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সৌদিতে কোভিড বিধিনিষেধ প্রত্যাহার

admin | আপডেট: ০৬ মার্চ ২০২২ - ০৮:৫৫:৩৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক :   মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে করোনাভাইরাসের বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। সেই সাথে ৭ দফা নতুন নির্দেশনা জারি করেছে দেশটি। 

শনিবার এক বিজ্ঞপ্তিতে করোনাভাইরাস প্রতিরোধে দেওয়া বিধিনিষেধ প্রত্যাহার করে নেয় সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

৭ দফা নির্দেশনাগুলো হলো:

১। পবিত্র মাসজিদুল হারাম, মাসজিদে নববীসহ সব মসজিদে আর সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে না। তবে মসজিদে মাস্ক পরে থাকতে হবে। 

২। উন্মুক্ত বা বদ্ধ সব স্থানে, সব ইভেন্ট ও অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে না। 

৩। উন্মুক্ত স্থানে মাস্ক পরতে হবে না। আবদ্ধ স্থানে (যেমন অফিস আদালতে) মাস্ক পরে থাকতে হবে।  

৪। বহির্বিশ্ব থেকে সৌদি আরবে আসার পূর্বে পিসিআরে কোভিড টেস্টের প্রয়োজন নেই। 

৫। যেকোন প্রকার ভিজিট ভিসায় সৌদিতে আসার ক্ষেত্রে হেলথ ইন্সুরেন্স করা বাধ্যতামূলক, যেন কোভিডে আক্রান্ত হলে তার চিকিৎসা ব্যয় মেটানো যায়। 

৬। সৌদিতে প্রবেশের ক্ষেত্রে কোন প্রকার প্রাতিষ্ঠানিক কিংবা হাউজ কোয়ারেন্টাইনে থাকার নিয়ম বহাল থাকবেনা। 

৭। আফ্রিকার যেসব দেশ হতে সরাসরি আসা-যাওয়া বন্ধ ছিল সেসব দেশ হতে সরাসরি আসা-যাওয়া করা যাবে। 

তবে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে মুকিমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখনও বাতিল করা হয়নি। এছাড়া কোন প্রতিষ্ঠানে প্রবেশে কিংবা উমরা পালনে ইমিউন হওয়ার শর্ত বলবত রাখা হয়েছে।

কিউটিভি/অনিমা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৮:৫৫

▎সর্বশেষ

ad