ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

admin | আপডেট: ০৫ মার্চ ২০২২ - ০৯:৫৭:১০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জাপান ও দক্ষিণ কোরিয়া আলাদাভাবে এ তথ্য জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, সিউলে প্রেসিডেন্ট নির্বাচনের কয়েকদিন আগে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলছে, তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করেছে। এ নিয়ে চলতি বছর উত্তর কোরিয়া ৯টি ক্ষেপণাস্ত্র ছুড়ল। এর আগে ২৭ ফেব্রুয়ারি শেষবার ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তারা।

পিয়ংইয়ং আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার কাছাকাছি কোথাও থেকে শনিবারের উৎক্ষেপণটি হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই পদক্ষেপ কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার বিরোধী বলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ব্লু হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে। এদিকে, জাপানের প্রতিরক্ষা মন্ত্রী নোবুয়ো কিশি বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ গ্রহণযোগ্য নয়।

নতুন ক্ষেপণাস্ত্রটি ৫৫০ কিলোমিটার উচ্চতায় উঠে ৩০০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়েছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার হিসাবে শনিবার ছোড়া ক্ষেপণাস্ত্রটি উঠেছিল ৫৬০ কিলোমিটার উপরে, পাল্লা ছিল ২৭০ কিলোমিটার। আগামী বুধবার দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে উত্তর কোরিয়ার সামরিক কর্মসূচিও একটি ইস্যু হিসেবে কাজ করছে। সূত্র : পার্সটুডে ও আল জাজিরা।   

 

 

কিউটিভি/আয়শা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৫৫

▎সর্বশেষ

ad