ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

খেরসন দখলে নেওয়া রুশ বাহিনীর বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

admin | আপডেট: ০৫ মার্চ ২০২২ - ০৮:২১:৩৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের আজ দশম দিন। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর হাতে এ পর্যন্ত পতন ঘটেছে যেসব শহরের তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে খেরসন। কিন্তু শহরটি রুশ বাহিনীর কাছে পতন হলেও এর বাসিন্দারা রুশ বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন।

শহরের কেন্দ্রস্থলে জমায়েত হয়ে প্রায় দুই হাজার বিক্ষোভকারীকে স্লোগান দিতে দেখা গেছে। এ সময় বিক্ষোভকারীরা চিৎকারে বলতে থাকেন, রাশিয়ান গো হোম, খেরসন ইউক্রেনের।’সোশাল মিডিয়ার ভিডিওতে দেখা যাচ্ছে রুশ সৈন্যরা ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করছে। কৃষ্ণ সাগর এবং দিনেপার নদীর তীরে খেরসন একটি গুরুত্বপূর্ণ বন্দর।

সূত্র: বিবিসি

 

 

কিউটিভি/আয়শা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৯

▎সর্বশেষ

ad