ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেনের দুই শহর থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া স্থগিত

admin | আপডেট: ০৫ মার্চ ২০২২ - ০৬:৫৬:৫৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দুই শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া স্থগিত ঘোষণা করা হয়েছে। রুশ বাহিনী গোলাবর্ষণ অব্যাহত রাখায় স্থানীয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের দুই শহরের জন্য মানবিক করিডর তৈরির ঘোষণা দেয় রাশিয়া। শনিবার সকাল ১০টায় ইউক্রেনের মারিওপোল ও ভোলনোভাখা শহরের জন্য এই মানবিক করিডর চালু করা হয়।

কিন্তু রুশ সেনাদের অব্যাহত গোলাবর্ষণের ফলে সাধারণ লোকজনদের সরিয়ে নেওয়া স্থগিত করা হলো।ইউক্রেন শাসিত পূর্ব দোনেত্সক অঞ্চলের মেয়র ক্রিলেঙ্কো এক টুইট বার্তায় বলেন, মারিওপোল থেকে শান্তিকামী মানুষদের সরিয়ে নেওয়া স্থগিত করা হয়েছে। তিনি জানান, রাশিয়া ‘নিরবতার শাসন’ পালন না করাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসামরিক নাগরিকদের নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি। তবে এর আগে ইউক্রেনের একজন কর্মকর্তা—  ঘোষিত এলাকায় রুশ সেনারা যুদ্ধবিরতি পালন করছে বলে জানিয়েছিলেন। 

সূত্র: সিএনএন

 

 

কিউটিভি/আয়শা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

▎সর্বশেষ

ad