ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

admin | আপডেট: ০৪ মার্চ ২০২২ - ০২:৫৭:০২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো। পাঁচ দশমিক ৭ মাত্রার জোরালো ভূকম্পন অনুভূত হয়েছে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে। গতকাল বৃহস্পতিবার মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। তবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, এ ঘটনায় নিরাপত্তার খাতিরে দুর্যোগ কবলিত এলাকা থেকে সরানো হয়েছে দু’হাজার বাসিন্দাকে। এছাড়া বেশ কিছু স্থাপনায় দেখা গেছে ফাটল। সেই সাথে, উপড়ে পড়েছে গাছও। জানানো হয়, কম্পনের কেন্দ্রস্থল ছিল ভ্যারাক্রুজ রাজ্যের নোপালাপান শহরের ৬৯ মাইল গভীরে।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল হচ্ছে মেক্সিকো। দেশটিতে ১৯৮৫ সালে হয় ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। এতে প্রাণ হারান সাড়ে ৯ হাজারের মতো মানুষ। এছাড়া প্রায়ই দেশটিতে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট ও ইউএসএ টুডে।

 

 

কিউটিভি/আয়শা/৪ঠা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫০

▎সর্বশেষ

ad