ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেনে স্কুল ও আবাসিক ভবনে রুশ হামলা, নিহত ৩৩

admin | আপডেট: ০৪ মার্চ ২০২২ - ১২:৩৩:২৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে অন্তত ৩৩ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। শুক্রবার চেরনিহিভের ডেপুটি মেয়র রেজিনা গুসাকের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বলা হয়েছে, রুশ বাহিনী গতকাল বৃহস্পতিবার রাতে চেরনিহিভের স্কুল এবং একটি বহুতল অ্যাপার্টমেন্ট বিল্ডিংসহ আবাসিক এলাকায় হামলা চালায়। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১২০ কিলোমিটার (৭৫ মাইল) উত্তর-পূর্বে চেরনিহিভ শহরটি অবস্থিত। 

জানা গেছে, চেরনিহিভ শহরের স্টারায়া পোদুসিভকা এলাকায় দু’টি স্কুল এবং ব্যক্তিগত বাড়িতে হামলা চালিয়েছে রাশিয়ান যুদ্ধবিমান। এ তথ্য জানিয়েছেন চেরনিহিভ অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ চাউস। তিনি জানান, ঘটনাস্থলে উদ্ধারকারীরা ওই এলাকায় কাজ করছে। সূত্র : এএফপি ও এপি।

 

 

কিউটিভি/আয়শা/৪ঠা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩২

▎সর্বশেষ

ad