ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জব্দ হওয়া ঠেকাতে রাশিয়ান বিলাসবহুল প্রমোদতরি সরানো হচ্ছে মালদ্বীপে

admin | আপডেট: ০৩ মার্চ ২০২২ - ০৮:৫৫:৩৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিষেধাজ্ঞা আসছে। এ অবস্থায় রাশিয়ান বিলিয়নিয়ার আলিশের উসমানভের একটি সুপারইয়াট (বিলাসবহুল প্রমোদতরি) হামবুর্গ শিপইয়ার্ডে জব্দ করেছে জার্মানি। এটির মূল্য প্রায় ৬০০ মিলিয়ন ডলার বা ৫,১০০ কোটি টাকা। 

ফোর্বসের প্রতিবেদনের বরাতে আল-জাজিরা জানিয়েছে, এরপর রাশিয়ান বিলিয়নিয়ারদের মালিকানাধীন কমপক্ষে পাঁচটি বিলাসবহুল প্রমোদতরি মালদ্বীপে সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি ভ্লাদিমির পোটানিনের মালিকানাধীন ৮৮ মিটার দীর্ঘ প্রমোদতরিও সরানো হয়েছে। ভারত মহাসাগরের দ্বীপ দেশ মালদ্বীপের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ চুক্তি নেই।

 

 

কিউটিভি/আয়শা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৯

▎সর্বশেষ

ad