ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সেই রুশ সেনাবহর কিয়েভ থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে

admin | আপডেট: ০৩ মার্চ ২০২২ - ০৭:৪৮:৩১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ সেই রুশ সেনাবহর ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র ৩০ মাইল দূরে অবস্থান করছে বলে ব্রিটিশ পররাশষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার গালফ নিউজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে। ব্রিটিশ পররাশষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত তিনদিনে রুশ সেনাবহর খুব একটা দ্রুতগতিতে এগুতে পারেনি। 

ইউক্রেনের প্রতিরোধের মুখেই যান্ত্রিক কারণে এই সেনাবহর দ্রুতগতিতে এগুতে পারেনি বলে বৃহস্পতিবার নিয়মিত গোয়েন্দা ব্রিফিংয়ে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এদিকে, রাশিয়ার উপর্যপুরি বোমা হামলার পরও খারকিভ, চেরনিহিভ এবং মারিতপোল ইউক্রেনের অধীনে রয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ পররাশষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে রুশ বাহিনীর কয়েকজন সেনা খেরসন শহরে ঢুকে পড়ে। তবে সেখানকার সামরিক পরিস্থিতি এখনো স্পষ্ট নয় বলে ব্রিটিশ পররাশষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে।

ইউক্রেনের রাশিয়ার হামলার এক সপ্তাহে প্রায় ৯ হাজার রুশ সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  তিনি বলেছেন, আমাদের ওপর পূর্ণ মাত্রায় হামলা শুরুর পর থেকে মস্কোর নয় হাজারের মতো সেনাকে হত্যা করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৭

▎সর্বশেষ

ad