ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ক্ষণে ক্ষণে রঙ বদলায় অস্ট্রেলিয়ার কোন পাহাড়?

admin | আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০২২ - ০২:২৪:৫৬ পিএম

ডেস্ক নিউজ : ক্ষণে ক্ষণে রং বদলায় পাহাড়! নীল থেকে বেগুনি, বেগুনি থেকে লাল… যখন যেমন ইচ্ছে! ‘মুড’ হলেই রঙ বদলায় আস্ত পাহাড়! কোথায়, কীভাবে? সে রঙিন পাহাড়ের বাড়ি অস্ট্রেলিয়ায়। 

পাহাড়টির নাম আইয়ারস রক। মনোমুগ্ধকর রহস্যময়তার কারণে যার জনপ্রিয়তা বেড়েই চলেছে। রঙ বদলের আশ্চর্য বৈচিত্রের কারণেই এ পাহাড়ের ডাক নাম ‘ম্যাজিক মাউন্টেন’। উচ্চতা ৩৪৮ মিটার। ৭ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, প্রস্থ প্রায় ২.৪ কিলোমিটার ৷

এমনিতে আর পাঁচটা কম উচ্চতার পাহাড়ের সঙ্গে আইয়ারস রকের বিরাট অমিল আছে এমন নয়৷ তবু সে এক আশ্চর্য রঙের কাহিনী। সকাল থেকে বিকেল অবধি পাহাড়ের গায়ে চলতে থেকে রঙের খেলা।

অনেকেই হয়তো বলবেন, সে কাঞ্চনজঙ্ঘাও তো সূর্যোদয় ও সূর্যাস্তে রঙ বদলায়৷ তা ঠিক, বদলায় বটে৷ তবে এই ঘটনা তার চেয়ে আলাদা।

প্রথমত, আইয়ারস রঙ বদলায় গোটা দিন ধরে৷ তার উপর বহু রকম রঙ। অস্ট্রলিয়ার ম্যাজিক পাহাড় কখনও হলুদ, কখনও কমলা, কখনও বা লাল। বেগুনিও মাঝেমাঝে৷ আর পাহাড়ের গম্ভীর কালো রঙ তো আছেই৷ ভোরে ও সন্ধ্যায় রঙ বদলের ব্যাপারটা বেশি, সেকথা ঠিক৷ কিন্তু প্রশ্ন হল, পাহাড়ের এভাবে রঙ বদল কীভাবে?

ওই পাহাড়ে নাকি দেবতা থাকেন, তাই এমন রঙ বদল, এমনটাই স্থানীয় আদিবাসীদের বিশ্বাস। আশ্চর্য পাহাড়কে পুজাও করেন তারা৷ বিজ্ঞানীরা অবশ্য একথা মানতে নারাজ৷ তাদের বক্তব্য, গঠনগত কারণেই আশ্চর্য পাহাড় হয়ে উঠেছে আইয়ারস রক।

ডিম্বাকৃতির গঠনের জন্য স্যান্ডস্টোনের তৈরি পাহাড়ে গায়ে সূর্যের আলো পড়লে অদ্ভুত বিচ্ছুরণ হয়, এবং ঘটে যায় ম্যাজিক! উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ‘ম্যাজিক পাহাড়’ একটিমাত্র পাথরের পাহাড়৷ যা সচরাচর দেখা যায় না ৷

প্রকৃতিপ্রেমীরা অবশ্য এতসব ভাবতে নারাজ৷ তারা সুন্দরের মুগ্ধ দর্শক হয়েই খুশি৷ অস্ট্রেলিয়ার মাইন্ট ওগলা ন্যাশানাল পার্কের আইয়ারস রক তাদের জন্য প্রতিদিনের ব়্যাটরেস থেকে পালানোর পথ। এক মন ভাল করা ঠিকানা। 

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউটিভি/অনিমা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৪

▎সর্বশেষ

ad