ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘হাসানকে’ ধাওয়া করে লেবাননের আকাশে ইসরাইলি যুদ্ধবিমান

admin | আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০২২ - ০৪:০৪:৩৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন-হিজবুল্লাহর পাঠানো একটি ড্রোন শুক্রবার ভোরে ইসরাইলের আকাশসীমায় ঢুকে নিরাপদে ফিরে আসে। ‘হাসান’নামের ওই ড্রোনটি টানা ৪০ মিনিট ইসরাইলে অবস্থান করে নজরদারি চালিয়েছিল। ইসরাইলের সামরিক বাহিনী ড্রোনটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়লেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর জঙ্গিবিমান দিয়ে ড্রোনটি তাড়া করে ইসরাইল।

তবে, তাদের সব প্রচেষ্টাই ব্যর্থ করে দিয়ে লেবাননে নিরাপদে ফিরে আসে হিজবুল্লাহর সেই ড্রোন। এ সময় ভূপাতিত করতে ব্যর্থ হয়ে ড্রোনটিকে ধাওয়া করতে করতে লেবাননের রাজধানী বৈরুত পর্যন্ত চলে আসে ইসরাইলের দুটি যুদ্ধবিমান। আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘন করা নিয়ে গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করেনি ইসরাইলের সেনাবাহিনী। উল্লেখ্য, শুক্রবার ভোরে ইসরাইলের আকাশে সফলভাবে দীর্ঘ চল্লিশ মিনিট ধরে একটি গোয়েন্দা ড্রোন উড়িয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, অক্ষত অবস্থায় মিশন শেষ করে লেবাননে ফিরে আসে ড্রোনটি।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার প্রতিরোধ আন্দোলন ‘হাসান’ নামে একটি ড্রোন অধিকৃত ফিলিস্তিনের ভূখণ্ডে পাঠায় এবং টার্গেটকৃত এলাকায় ৪০ মিনিট ধরে সেটি গোয়েন্দা মিশন পরিচালনা করে।এ সময় ইসরাইলের সেনাবাহিনী নানাভাবে ড্রোনটি ভূপাতিত করার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এর দুদিন আগে হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছিলেন, সংগঠনের যোদ্ধারা নিজেরাই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র বানাচ্ছে।

 

 

কিউটিভি/আয়শা/১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৩

▎সর্বশেষ

ad